চিত্রাঙ্কন প্রতিযোগিতার নিবন্ধন চলছে — শেষ তারিখ ১৫ অক্টোবর
মূল বিষয়ে যান

আমাদের পূজা

সম্পর্কের বন্ধনে গড়া এক পরিবার

আমাদের দুর্গোৎসবের সূচনা ১৯৯২ সালে (১৩৯৯ বঙ্গাব্দ), নয়ামাটি নতুন দুর্গাপূজা কমিটি (গিরিধারি মন্দির - নয়ামাটি দুর্গা পূজা কমিটি) থেকে আলাদা হয়ে।

আমাদের ইতিহাস

আমরা এক শক্তিশালী পরিবার — সম্পর্কের বন্ধনে গড়া ও মা দুর্গার আশীর্বাদে সমৃদ্ধ। মায়ের স্নিগ্ধ প্রতিমা তৈরির জন্য আমরা বিখ্যাত।

নারায়ণগঞ্জের ডি.আই.টি এলাকায় আমাদের শারদীয় দুর্গোৎসব সবার জন্য উন্মুক্ত। পূজার আচার-অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে এ বছর আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সাল থেকে দুর্গোৎসব
১৯৯২সাল থেকে দুর্গোৎসব
শারদীয় দুর্গোৎসব
৩৫তমশারদীয় দুর্গোৎসব
ফেসবুক অনুসারী
১০ হাজার+ফেসবুক অনুসারী

প্রতিষ্ঠা ১৯৯২ · ৩৫তম বর্ষ

ঐতিহ্য

যে রীতিতে বাঁধা আমাদের পূজা

  • বোধন ও প্রতিমা

    ষষ্ঠীর সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর আগমন। আমাদের প্রতিমা প্রতি বছর স্থানীয় মৃৎশিল্পীদের হাতে গড়া।

  • সন্ধিপূজা

    অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে ১০৮টি প্রদীপ আর ১০৮টি পদ্মে দেবীর আরাধনা — পূজার সবচেয়ে পবিত্র মুহূর্ত।

  • ধুনুচি নাচ

    ঢাকের তালে ধুনোর ধোঁয়ায় অষ্টমীর রাত জেগে ওঠে। ছোট-বড় সবাই মেতে ওঠেন এই নাচে।

  • সিঁদুর খেলা

    দশমীতে দেবীবরণের পর বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা জানান।